সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: রাষ্ট্রীয় সংবর্ধনা, একান্ত বৈঠক, শীর্ষ বৈঠক, যৌথ ব্রিফিং


PM cover

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত দিন কাটাচ্ছেন। সেখানে তিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন ।

আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় উভয়ে একান্ত বৈঠকে মিলিত হন।

তার আগে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান।

PM Meeting

প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার একান্ত বৈঠক শেষে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

bangladesh-malaysia

ছবি: সংগৃহীত

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ,জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলন করেন।

PM and Anwar Ibrahim

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গিগণ।

PM 7

এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।