কিছুদিন আগেই ফেসবুকে ঢাকার জ্যামের একটি ছবি পোস্ট করে ফটোগ্রাফার হবার ইচ্ছা ব্যক্ত করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। গতকাল ফিল্ডিং এর সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে গ্যালারির দর্শকদের সাথেও বেশ মজা করেছেন। কখনো হাত নেড়ে, কখনোবা মাথায় হাত দিয়ে বসে পড়ে!
এবার ঢাকা থেকে চট্টগ্রামে যাবার পথে টিম বাসে সতীর্থদের সাথে মজার একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে মিলারের সঙ্গে দেখা যাচ্ছে দীর্ঘদেহী ফাস্ট বোলার মরনে মরকেল ও কাইল অ্যাবটকে। দুই হাত দিয়ে চোখ মুখ কুচকিয়ে অদ্ভুত মুখভঙ্গির মরনে মরকেলকে দেখে চিনতে কষ্টই হবে যে কারো!







































