মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০১৬, ৫:০৩ অপরাহ্ন
শেয়ার

ফিলিপাইনে তিন কোরিয়ানকে গুলি করে হত্যা


korean-in-philফিলিপাইনে তিনজন কোরিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফিলিপাইনের বাকোলোদ শহরে এই তিনজনের লাশ পাওয়া যায়। ফিলিপাইনের দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে নিহতদের দুইজন পুরুষ এবং একজন নারী। দূতাবাস ঘটনাস্থল পরিদর্শন করেছে কিন্তু এখনো হত্যাকান্ডের পিছনের কারণ সম্পর্কে কিছু জানায়নি।

এই হত্যাকান্ডের ফলে এইবছর ফিলিপাইনে ছয়জন কোরিয়ান হত্যাকান্ডের শিকার হল। গতবছর ফিলিপাইনে এগার জন কোরিয়ানকে হত্যা করা হয়েছিল। সিউলস্থ ফিলিপাইন দূতাবাস ঘটনার ব্যাপারে এখনো কোন ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো।