উড়োজাহাজ হাইওয়েতে পার্ক করা। আর এর ভেতরে পরিবেশিত হচ্ছে নানা স্বাদের খাবার। কেমন হয় বলুন তো? ‘রানওয়ে ওয়ান’ এমনই একটি রেস্টুরেন্ট।
এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি ভারতের পাঞ্জাবের আম্বালা-দিল্লী ন্যাশনাল হাইওয়ে ওয়ানে পার্ক করা। পাঞ্জাবের লুধিয়ানায় হাওয়াই আড্ডার পর ‘রানওয়ে ওয়ান’ দ্বিতীয় রেস্টুরেন্ট, যা উড়োজাহাজই বিমানে পরিণত হয়েছে।
স্থির উড়োজাহাজটি প্রায় দেড় একর জমির ওপর দাঁড় করানো। আর এটি বর্তমানে শাহবাদ ব্যবসায়ী পরিবারের মালিকানাধীন। এয়ার ইন্ডিয়া এই বিমানটিকে পরিত্যক্ত ঘোষণা করার পর এই অভিনব রেস্টুরেন্টটি খোলা হয় গত বছর ২৭ নভেম্বর।

প্রথমে গ্রাহকদের অর্ভ্যথনা কক্ষ থেকে বোর্ডিং পাস নিতে হয়। অভ্যর্থনা কক্ষটি বিমানের নিচে

এরপর গ্রাহকরা ১৫ বছর পুরোনো মডেলের বিমানটিতে ঢুকতে পারবে

রেস্টুরেন্টটির কর্মীরা বিমানের ক্রু সদস্যদের মতো পোশাক পরেন

বাচ্চাদের জন্য রয়েছে থ্রিডি গেম দেখার ব্যবস্থা

এই মাল্টি কুজিন রেস্টুরেন্টটির মালিক শাহবাদ ব্যবসায়ী পরিবারের বাবা-ছেলে। তারাই এই বিমানটিতে রেস্টুরেন্টে রূপ দিয়েছেন






































