
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপি’র আসনগুলোতেও প্রার্থী দেবেনা জমিয়তে উলামায়ে ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে- নিলফামারী- ১, নারায়নগঞ্জ- ৪, সিলেট- ৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অন্য শরিকদের সাথেও বিএনপি’র সমঝোতা চূড়ান্ত। সময়মতো তা জানানো হবে।






































