রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৪ ডিসেম্বর ২০২৫, ১:২৬ অপরাহ্ন
শেয়ার

শরিকদের জন্য আরও ৭ আসন ছাড়লো বিএনপি


7 seats

ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে

শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আর ৭টি আসন ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়।

ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

আসনগুলো হচ্ছে – ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি রশিদ বিন ওয়াক্কাস।