
ফাইল ছবি
রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।
তিনি অভিযোগ করেন, একটি দুষ্টচক্র দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে এই ধরনের হামলা চালাচ্ছে এবং প্রশাসনকে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।







































