সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান


Tareq B

বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে

সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার পথে রওয়ানা করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। ফ্লাইট রাডার টুয়েন্টিফোরের তথ্যমতে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় গেলো রাত সোয়া ১২টায় দেশের উদ্দেশে রওয়ানা করেন তারেক রহমান।

সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে তারেক রহমান লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও সেখানে নামেননি। তার আগমন উপলক্ষ্যে এ বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।