
যারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি– তারা গণভোট নিয়ে ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের মানুষ জুলাইয়ের পক্ষে। তাই বাংলাদেশ গণ–অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে এবং হ্যা ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। সোমবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, ‘জুলাই–আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, যাদের উদ্যোগে জুলাই সনদ হয়েছে– সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট।










































