বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জানুয়ারি ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার

আজ মধ্যরাত থেকে ব্যালট ছাপা শুরু


Press-brief

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় আসনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজ দিবাগত মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা -১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।