
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ।
রবিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন এলাকা থেকে মোট ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।





































