
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় কর্মরত এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।








































