
ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার তেজগাঁওয়ে সচিব ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ১০টায় সচিবদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে এবং এ সময় প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের পর আজই সরকারের শেষ বৈঠক হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে শুধু জরুরি প্রয়োজনে উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে।
এদিকে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি হিসেবে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়ছেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন। ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন এবং তিনজন উপদেষ্টা ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে, নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।






































