
ফাইল ছবি
সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০।
আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সময় আতঙ্কিত হয়ে অনেককে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।









































