রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ মার্চ ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার

সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব


Princople secretary

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মিয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সাবেক মুখ্য সচিবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন যাচাইয়ের অংশ হিসেবে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মিয়ার হিসাবের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তোফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী আফরোজা খান এবং ছেলে সারাফ ইসলামের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন ব্যাংকে বিএফআইইউ থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সংক্রান্ত তথ্য—যেমন পিতামাতার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর—সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের নামে কোনো ব্যাংক হিসাব, ডেবিট বা ক্রেডিট কার্ড, কিংবা অন্য কোনো ধরনের আর্থিক লেনদেনের তথ্য থাকলে তা দ্রুত বিএফআইইউকে জানাতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র বলছে, আর্থিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।