
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাসিনার সরকারের পতনের পর এবারের ঈদ বেশি আনন্দের।
শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা ও উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, আলোকিত লালমনিরহাট গড়তে যে পদক্ষেপ নেয়া দরকার আমি সেটি করব। জনগণ আমার ওপর আস্থা রেখেছে, আমি তাদের জন্য কাজ করব। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।





































