বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ মার্চ ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


President-PM-Tareq-Rahman

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও।

এর আগে বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বাফুফে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এ ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।