বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি শ্রমিক নিহত


UAE 2

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি শ্রমিক নিহত ।। ছবি: এআই

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এলাকায় ড্রোন ভূপাতিত করার পর পড়ে যাওয়া ধ্বংসাবশেষে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল ২০২৬) এই ঘটনা ঘটে।

খবর খালিজ টাইমস-এর।

খবরে বলা হয়, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন সফলভাবে প্রতিহত করলে তার ধ্বংসাবশেষ একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

চলমান আমেরিক-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের অধিকাংশই ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর পড়ে যাওয়া ধ্বংসাবশেষের কারণে প্রাণ হারিয়েছেন।

এছাড়া নিহতদের মধ্যে দায়িত্ব পালনরত অবস্থায় দুইজন সশস্ত্র বাহিনীর সদস্য এবং বাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা একজন মরোক্কোর নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। ওইদিন বিমান প্রতিরক্ষা বাহিনী ১২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি ড্রোন প্রতিহত করে।