বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২ এপ্রিল ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ


Gas-oil-Sylhet

সংগৃহীত ছবি

সিলেটে প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পেট্রোল পাম্প মালিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে পেট্রোলিয়াম ডিলার্স ও পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি এ সিদ্ধান্ত জানায়।

এই আকস্মিক কর্মসূচিতে পুরো সিলেট বিভাগে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহন খাতে অচলাবস্থার শঙ্কায় সাধারণ মানুষও চরম উদ্বিগ্ন।

কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ জানান, জরিমানার নামে দীর্ঘদিন ধরে প্রশাসনের চাঁদাবাজি ও হয়রানি চলছিল। বহুবার দাবি জানানোর পরও প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।

এ ঘটনায় এখনো সরকারি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইতোমধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বেড়েই চলেছে।