বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শেয়ার

গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আগুন


Fire

প্রতীকী ছবি

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে ১৫ তলা হাসপাতাল ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।