বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী


Salahuddin-Ahmed

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফাইল ছবি

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়; বরং সুস্পষ্ট তদন্তের ফলেই এই কমিটি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিসিবি ও বিভিন্ন ক্লাবে প্রভাব বিস্তার করে আসছিলেন অন্তর্বর্তী সরকারের এক ক্রীড়া উপদেষ্টা। বর্তমান সরকার ইনকোয়ারি চালায় এবং তদন্তের ভিত্তিতে আগের বোর্ড ভেঙে দেওয়া হয়। এরপরই তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। “এখানে বাপের দোয়া–মায়ের দোয়া ভিত্তিতে কিছু করা হয়নি,”—যোগ করেন তিনি।

এর আগে অধিবেশনে এমপি হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিসিবি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।