
বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে আজ বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়
ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের নিহত নেতা মোঃ হারুনুর রশিদের পরিবারের বসবাসের জন্য একটি নতুন বাড়ি উপহার দিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নতুন বাড়ি নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক। তার নির্দেশে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পুরো বিষয়টি তদারকি করছেন।
আজ রোববার সকালে (১২ এপ্রিল) ফেনীর সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় নিহত যুবদল নেতার পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল বাড়ি নির্মানের কাজ উদ্বোধন করেন। এসময় তারা হারুনের পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।








































