মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

সংসদের অধিবেশন বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি


BD Parliament

সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে আজ মঙ্গলবার বেলা ৩টার সময় সংসদ অধিবেশন শুরু হয়। প্রথম দফায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।