বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার

কলকাতা হাইকোর্টে মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান


Slang-Momta

সংগৃহীত ছবি

মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কলকাতা হাইকোর্টে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট-পরবর্তী একটি মামলার শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে সুর্যজিৎ পালের এজলাসে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। জনস্বার্থ মামলায় আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার দিকে তিনি হাইকোর্টে পৌঁছে শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় হাইকোর্টের লবিতে অবস্থান নেওয়া কয়েকজন আইনজীবী তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘চোর-চোর’ স্লোগানসহ বিভিন্ন কটূক্তি ছুড়ে দেওয়া হয় বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। বের হওয়ার সময় তিনি অভিযোগ করে বলেন, “ইউ আর বিটিং মি।”

ঘটনার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেছে। দলটির দাবি, আদালত প্রাঙ্গণে একজন নির্বাচিত নেত্রীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: এবিপি