মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৯ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ


DB-HArun

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ ।। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ভাই, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে এবং ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার আরেক আসামি সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ বি এম শাহারিয়ারকে বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উল্লেখ্য ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।