শনিবার । জুন ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুন ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে অভ্যর্থনা জানালো হাতি


Hati

এক জোড়া হাতি প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে স্বাগত জানায়

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পার্কে প্রবেশের সময় এক জোড়া হাতি প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সালাম জানিয়ে স্বাগত জানায়।

শনিবার (১৩ জুন) সাফারি পার্ক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পার্কের মূল ফটক প্রাঙ্গণে তিনি একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের পিএমখালি ইউনিয়নের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। কক্সবাজারে এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।