বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ জুন ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাবান্ধায় কমপ্লিট শাটডাউন, আমদানি-রফতানি বন্ধ


বাংলাবান্ধা স্থলবন্দরজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে চলছে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি।

শনিবার (২৮ জুন) বিকেল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে এই কর্মসূচি পালন শুরু হয়। এ কর্মসূচির কারণে ভারতের আমদানি পণ্য বাংলাদেশে আসেনি। ভারতে যেতে পারেনি কোনো রফতানির পণ্য।

সারাদেশের এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি ও রফতানি বাণিজ্য।

কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোনো কার্যক্রম করছেন না কর্মকর্তারা। কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই শাটডাউনে রাজস্ব হারায়ে দেশ আব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। একই সঙ্গে শ্রমিক, সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট সকলে সমান ভাবে ক্ষতিগ্রস্থ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য রাশেদ আরী সরকার বলেন, বন্দরে ১৪৮টি গাড়ি ক্লিয়ারেন্সের অভাবে বের হতে পারছে না। ব্যবসায়ী শ্রমিক ও সংশিষ্ট সকলেই ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে।