রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৯ জুন ২০২৫, ২:১৭ অপরাহ্ন
শেয়ার

ছাত্রদল নেতা হত্যায় সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ


ছাত্রদল নেতা হত্যায় সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবের হোসেন চৌধুরী ।। ফাইল ছবি

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ ও গুম করার পর ক্রসফায়ারে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি।

রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান।

অভিযোগ দিয়ে গণমামাধ্যমকে তিনি জানান, ২০১৫ সালে জনি জেলখানায় যান এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে দুদিন পর ক্রসফায়ারের নাম দিয়ে ১৬টি গুলি করে হত্যা করা হয় তাকে।

সালাহউদ্দিন খান জানান, এখন পর্যন্ত এ মামলার সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের।