বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ জুন ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার

মৌলভীবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড


মৌলভীবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দমৌলভীবাজারে সদর উপজেলা প্রশাসন বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে । এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বাজার মৎস্য আড়ৎ একালায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ এই মাছ বিক্রির অপরাধে হাতেনাতে আটক একজনকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযান। এ সময় ‘অপূর্ব মৎস্য আড়তে’ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মো. টিটু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে দোষ স্বীকারের করলে অভিযুক্ত ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৩ লঙ্ঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে, জব্দকৃত ২৫৮ কেজি মাছের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় উপজেলা প্রশাসন।