বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ আগস্ট ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
শেয়ার

এনসিপি’র হয়ে নির্বাচন করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ


Asif Mahmud
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনে অংশ নিলে তিনি বর্তমান উপদেষ্টা দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় পৌঁছাব, তা নিশ্চিত নয়। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।”

তিনি আরও জানান, তফসিলের আগে হবে নাকি পরে পদত্যাগ, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। পাশাপাশি শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি না, সেটিও এখনও নির্ধারিত হয়নি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “আমি কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির হয়ে নাকি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।”

নির্বাচন বা রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের অন্যান্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “যারা নির্বাচন করবেন বা রাজনীতি করতে চান, তাদের কেউই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা শুধু আমি বা মাহফুজ আলমের বিষয় নয়। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবী ছিল। আমার মতে, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।”