রবিবার । জুন ৭, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন


BD Parliament

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার (৭ জুন) শুরু হতে যাচ্ছে। সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এটি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বসবে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাদের প্রথম বাজেট অধিবেশন। এ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।