প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যেই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।
সংস্কারের অগ্রগতির বিষয়ে তিনি জানান, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।




































