বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ আগস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার

ডাকসু নির্বাচন আয়োজনে যেকোনো বিবেচনায়ই চ্যালেঞ্জিং: ঢাবি ভিসি


ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সবকিছু বলে দেব: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যে কোনো দিক থেকে চ্যালেঞ্জিং।

তবে যদি কেউ এই প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তিনি সংশ্লিষ্টদের দায় সবার কাছে স্পষ্ট করে দেবেন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

উপাচার্যের ভাষায়, “ডাকসু নির্বাচন নিয়ে পুরো জাতির দৃষ্টি এখন ঢাবির দিকে। একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে।”

চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন করা যাবে না, করলে কি হবে?চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন করা যাবে না, করলে কি হবে?
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যায় প্রতিহতের ঐতিহ্য ছিল এবং সেটি ধরে রাখতে হবে।

সমাজে যে কোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।