বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ আগস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শেয়ার

উপদেষ্টা বশিরউদ্দীন হলেন বিমানের নতুন চেয়ারম্যান


Sheikh Bashiruddin

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

বিমান মন্ত্রণালয় মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘দ্য কোম্পানিজ অ্যাক্টের’ আওতায় ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড’ এর অনুচ্ছেদ ৫১ এর অনুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি বিমানের বর্তমান চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।