রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৪ ডিসেম্বর ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
শেয়ার

বিএনপিতে যোগ দিলেন দুই দলের প্রধান ও এক দলের মহাসচিব


Redwan, boby, Farhad

রেদোয়ান আহমেদ, ববি হাজ্জাজ ও ফরিদুজ্জামান ফরহাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দুই দলের শীর্ষ নেতা ও এক দলের মহাসচিব। বুধবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া দলীয় প্রধান দুই নেতা হচ্ছেন এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এছাড়া এলডিপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদও বিএনপিতে যোগ দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপি’র প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। এদের মধ্যে রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭, ববি হাজ্জাজ ঢাকা-১৩ ও ফরিদুজ্জামান ফরহাদ নড়াউল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।