বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩ জুন ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার

সব স্তরের মানুষের কাছে বাজেটের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী


সব স্তরের মানুষের কাছে বাজেটের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী || ফাইল ছবি

দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিয়েই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতির অবস্থা দুর্বল হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার এমন একটি বাজেট দিতে চায়, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

তিনি বলেন, অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকলেও নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে বলে সরকার আশাবাদী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে দেশকে যে ঋণনির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।