বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ মে ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
শেয়ার

সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন


Sangsad-Bhaban

জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন, রোববার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে এদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।