সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী


Khoda Boksh

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

খোদা বকশ চৌধুরী এমন সময়ে পদত্যাগ করলেন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ।