রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান


Earthquake

ফাইল ছবি

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পের পর দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, একই অঞ্চলে পরপর ৪ দশমিক ৫, ৫ দশমিক ১, ৩ দশমিক ৮ এবং ৫ দশমিক ৪ মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবুও এসব কম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের বসবাসকারী এই দ্বীপপুঞ্জে প্রতি বছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়, যার বেশিরভাগই স্বল্পমাত্রার।