বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ জানুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
শেয়ার

দু-একদিনের মধ্যেই চুড়ান্ত হবে ১১ দলীয় জোটের আসন সমঝোতা: জামায়াত আমির


Jamat Amir

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী এক-দু’দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচারবিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।

তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত।

এসময়, গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশাপ্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।