সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: প্রধান উপদেষ্টা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়। চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেনো উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এসময়, তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান তিনি।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।