রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ জানুয়ারি ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় তারেক রহমান


tarek-younus

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় প্রবেশ করে।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এই সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গ আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

তবে এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং এতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করছেন।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।