বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা, কোন দল কত আসনে লড়ছে


11-party

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। এতে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতা হয়েছে বলে জানানো হয়।

বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসন বণ্টনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।