বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জানুয়ারি ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত সরকার


kuwait

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও মানসংক্রান্ত পূর্বের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি পণ্য আমদানির অনুমোদন দিয়েছে কুয়েত সরকার।

এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কুয়েতপ্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস ও ডিম রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা, সঠিক ট্রেডমার্ক ব্যবহার এবং পণ্যের ওজনসহ প্রয়োজনীয় তথ্য প্যাকেটের গায়ে স্পষ্টভাবে উল্লেখ করার বিষয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে স্বাস্থ্যগত ও মানসংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।