বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৯ জানুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
শেয়ার

৪ সপ্তাহের জন্য স্থগিত শাকসু নির্বাচন


High Court

ফাইল ছবি

৪ সপ্তাহের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)  নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এদিকে, দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরোনো পল্টনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিবিরেরশাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিবিরের

শিবির সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার অনমনীয় আচরণ করলে তাদের চরম মূল্য দিতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর; তিনি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়ে গেছেন। অথচ বিএনপি এখন হেরে যাওয়ার ভয়ে শাকসু নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’

নুরুল ইসলাম সাদ্দাম আরও দাবি করেন, ‘এসব অগণতান্ত্রিক আচরণের কারণেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলকে শিক্ষার্থীরা বয়কট করছে।’