রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলো এনসিপি


NCP logo

ফাইল ছবি

১০ দলীয় নির্বাচনি জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার মাধ্যমে ২৯টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (২০ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এই চূড়ান্ত তালিকা জোটের কাছে সুপারিশ করেন।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ লড়বেন।

অন্য আসনগুলোতে এনসিপির প্রার্থীরা হলেন: দিনাজপুর–৫ মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ দিলশানা পারুল, ঢাকা–২০ নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আতিকুর রহমান মুজাহিদ (আতিক মুজাহিদ), ময়মনসিংহ–১১ জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ মোহাম্মদ জাবেদ রাসিন, গাজীপুর–২ আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ শামীম হামিদী এবং নাটোর–৩ এস এম জার্জিস কাদির ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর পাশাপাশি ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ মো. গোলাম সারোয়ার (সারোয়ার তুষার), নারায়ণগঞ্জ–৪ আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া–৩ মোহাম্মদ আতাউল্লাহ, নেত্রকোনার–২ ফাহিম রহমান খান পাঠান এবং রাজবাড়ি–২ জামিল হিজাযী প্রার্থী হিসেবে লড়বেন।

মৌলভীবাজার–৪ আসনে ১০ দলীয় জোটের এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিশ উভয় প্রার্থী প্রদর্শন করবে। তবে এনসিপি এখনও এ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি।