বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২১ জানুয়ারি ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
শেয়ার

কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ: হাইকোর্ট


কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাকে অবৈধ ঘোষণা করে তার করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। পরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।

এদিকে জানা গেছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।