
ছবি: সংগৃহীত
ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের চকবাজার থানার আমির আনিসুর রহমান। তবে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জামায়াতে ইসলামী সূত্র জানিয়েছে, হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়েই এই দুইজনকে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
চকবাজার থানার আনিসুর রহমান জানান, আটককৃতদের মধ্যে একজনের গায়ে আওয়ামী লীগের দলীয় টি-শার্ট ছিল এবং অপরজন পাঞ্জাবি পরিহিত ছিলেন। বর্তমানে তারা চকবাজার থানার হেফাজতে আছেন।








































