রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ জানুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
শেয়ার

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


Nasiruddin Patwary

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার এলাকায় নির্বাচনি প্রচারকালে এমন অভিযোগ করেন তিনি।

এসময় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন বলেন ‘প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।’

এসময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি।

এরআগে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে গেলে হাদি হত্যার বিচারের দাবি তুলবো।’

শহীদ ওসমান হাদির স্বপ্ন পূরণে নিরাপদ ঢাকা-৮ গঠন করে ‘ইনসাফের সমাজ’ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।