রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব


khaleda zia

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের লোকসভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আজ বুধবার দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা শোক প্রস্তাব পাঠ করেন।

এ সময় সংসদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারত সরকারের পক্ষ থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ভারতের লোকসভায় শোক প্রস্তাব